ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাভারে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুই বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করেন।
রোববার সকালে ঢাকা থেকে সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি স্টাফ বাস প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে রওয়ানা হন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বলিয়াপুরে পৌঁছালে একটি খালি বাস ইউটার্ন করার সময় সেই বাসটিকে গরু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত সড়কের লেনের সামনে চলে আসে। এসময় স্টাফ বাসটি খালি বাসের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসের চালক রাজিব ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ বাকিদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন নিহত-আহতদের স্বজন ও প্রতিষ্ঠানের সহকর্মীরা।
নিহতের একজনের নাম আরিফুজ্জামান (৩৪)। তিনি সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা। আরেকজন পুজা সরকার (৩৫) তিনিও একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা। নিহত আরো একজন কাউছার রাব্বি (৩২) নামে একই প্রতিষ্ঠানের প্রকৌশলী।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার খবর পেয়ে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্হপতি ইয়াফেস ওসমানসহ পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। এসময় তারা আহতদের খোঁজ নেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ২ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, সকাল ৯ টার দিকে মহাসড়কের বলিয়াপুরে একটি বাস ইউটার্ন করার সময় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat