ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। 
আজ রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় হতাহতদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন শেখ হাসিনা। বার্ন ইউনিটে দায়িত্বে থাকা ডা. সামন্ত লাল সেনকে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, তিনি যেন চট্টগ্রামে সরজমিনে গিয়ে আহতদের দেখে আসেন। এজন্য আগামী কাল ডাক্তারদের একটি টিম চট্টগ্রামে যাবেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যরাত থেকেই হতাহতদের বিষয়ে খোঁজ রাখছেন। আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই আমরা দগ্ধদের দেখতে এসেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং চট্টগ্রামের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন অগ্নিদগ্ধদের সর্বোচ্চ সহযোগিতা করতে। অগ্নিদগ্ধদের যেখানে রক্তের প্রয়োজন হয়  সেখানেই তারা রক্ত দান করবে। 
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন আমরা আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে অতি শীগ্রই সুস্থ হয়ে যাবেন।
তিনি বলেন, চট্টগ্রামের যারা আহত হয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দলের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্য- জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাকে প্রধানমন্ত্রী বিশেষ দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট এই কমিটিকে ইতিমধ্যেই চট্টগ্রামে পাঠানো হয়েছে। চট্টগ্রামে থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবাদানে সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। 
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat