ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যাটরিনা-ভিকি, আলিয়া-রণবীর কাপুর, দীপিকা-রণবীর সিংয়ের পর এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমার আলোচনাকে ছাপিয়ে নিজেদের প্রেম নিয়ে বরাবরই শিরোনামে থাকেন এই জুটি। ক’দিন আগেও সম্পর্ক বিচ্ছেদ নিয়ে নতুন করে শিরোনামে আসে তারা। তবে এবার সেই গুঞ্জনকে পেছনে ফেলে একেবারে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই তারকাযুগল! চলতি বছরেই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করেছে।
গণমাধ্যমগুলো আরও দাবি করেছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের খবরে তাদের ভক্তরা খুশির জোয়ারে ভাসছেন। তবে তাদের এই বিয়ের ব্যাপারে চমক লাগিয়েছেন প্রযোজক ও নির্মাতা করণ জোহর। তার কারণেই নাকি ভেঙে যেতে বসা সম্পর্ক বিয়ের আসরে গড়াচ্ছে।
জানা গেছে, করণ জোহরের জন্মদিনে কিয়ারা-সিদ্ধার্থের বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন ছিল সেটা নিয়ে আলোচনা হয়। সেখানেই দুই তারকার মনোমালিন্য দূর করে তাদের বিয়ের বিষয়ে উত্সাহ দেন করণ।
মূলত সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের দূরত্ব কমাতেই নাকি এই আয়োজন করেছিলেন করণ জোহর। করণের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে, আপাতত দু’জন নতুন করে প্রেমে মজেছেন। কাজের ব্যস্ততার মধ্যেও পরস্পর কাছাকাছি থাকছেন। তবে হাতের কাজগুলো শেষ হলে বিদেশ পাড়ি দেবেন তারা। সেখানে একান্ত কিছু সময় কাটিয়ে দেশে ফিরে ঘোষণা দেবেন বিয়ের পিঁড়িতে বসার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat