ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট উৎসব। আজ সোমবার মধ্যরাত থেকে বন্ধ হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।
শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। প্রধান তিন প্রার্থী একে অপরের সমালোচনায় সরব হয়েছেন। শেষ মুহূর্তে এসে মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। কে জিতবে? কে হারবে? এমন আলোচনা চলছে নগর জুড়ে। উঠে আসছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক গ্রুপিংয়ের বিষয়টিও। রাজনৈতিক নানা মেরুকরণে ভোটের মাঠে তিন প্রার্থীর (রিফাত-সাক্কু-কায়সার) মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে এমন সম্ভাবনার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, একেবারে শেষ মুহূর্তে এসে অনেকটা আকস্মিকভাবে গতকাল বিকালে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন মনিরুল হক সাক্কু। আট পাতার ইশতেহারে তিনি নগরীর উন্নয়নে ১৮ দফা অঙ্গীকার করেছেন।
সিটি নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লা মহানগর ও জেলা শাখা। সকালে কুমিল্লা টাউন হলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি শাহ মো. আলমগীর খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat