ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার সেনাবাহিনী একটি জ্বালানি স্টেশনে দাঙ্গা দমনে গুলি চালিয়েছে। 
কর্মকর্তার রোববার বলেছেন, দেউলিয়া হয়ে পড়া দেশটি জুড়ে পেট্রোল এবং ডিজেলের জন্য স্টেশনগুলোতে নজিরবিহীন ভিড় দেখা গেছে। 
 সেনা মুখপাত্র নীলান্ত প্রেমরতেœ জানান, কলম্বোর ৩৬৫ কিলোমিটার (২২৮ মাইল) উত্তরে ভিসুভামাডুতে তাদের গার্ড পয়েন্টে পাথর ছোঁড়া হলে সৈন্যরা গুলি চালায়।
 প্রেমরতেœ এএফপিকে বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে এবং একটি সেনা ট্রাকের ক্ষতি করে।’
পুলিশ জানিয়েছে, অশান্তি দমনে সেনা সদস্যরা এই প্রথমবারের মতো গুলি ছুঁড়েছে, এতে ৮ জন বেসামরিক নাগরিক ও তিন সেনা সদস্য আহত হয়েছে।
পুলিশ জানায়, পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা বিক্ষোভ শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে। খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য দেশটির হাতে কোন ডলার নেই। 
 দেশের ২ কোটি ২০ লাখ মানুষ দীর্ঘ সময় ধরে সহবরাহ ঘাটতি সহ্য করে আসছে, তারা দুষ্প্রাপ্য সরবরাহের জন্য ভিড় করছে, এদিকে অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকসের পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরে চলমান আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। 
এ অবস্থায় শ্রীলঙ্কা জ্বালানি স্টেশন পাহারা দিতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat