ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
এ অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাসমূহের মধ্যে আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সাথে এই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। 
চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহিদুল আলম এবং বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন।
সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসীদের কল্যাণে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য দপ্তরসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীকে দেশের প্রতি কৃতজ্ঞতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 
তিনি বলেন, চলতি অর্থ-বছরে প্রবাসীদের জন্য যেসব টার্গেট নেয়া হয়েছে তা সর্বোচ্চ দক্ষতার সাথে পূরণ করার অঙ্গীকার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat