ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নায়িকা। সেখানেই ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন তিনি।
বুবলী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।’
বুবলী বলেন, ‘ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন।’
তার কথায়, ‘যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন।’
উল্লেখ্য, এবারের ঈদে বুবলী অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। যদিও শোনা গিয়েছিল, ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের সিনেমাটি মুক্তি পাবে। তবে সেটা শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat