ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ছেলে জারিফ হোসেনের জন্মদিন আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদযাপন করা হয়েছে।
রোববার বিকাল ৫টায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের নিয়ে উৎসব মুখর পরিবেশে কেক কেটে জারিফ হোসেনের জন্মদিন উদযাপন করেন।
এ সময় শিশুরা আনন্দ উৎসবে মেতে ওঠে। তারা শুভ-শুভ-শুভ দিন জারিফ হোসেনের জন্মদিন শ্লোগানে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মুখরিত করে তোলে। তারপর শিশুরা জারিফ হোসেনের শুভ কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩০০ শিশুর মধ্যে জারিফ হোসেনের জন্মদিন উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণ করেন।
এর আগে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে জন্ম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদরের ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার ছেলে জারিফ হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সহ-সভাপতি আবুল হাসান, টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat