ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাইয়ার দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। হাইওয়ে ভেল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাফ্ফর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘিরপাড়ে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat