ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও আর্জেন্টিনা আজ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও আর্জেন্টিনার দুই সরকারের মধ্যে নিয়মিত আলোচনার ক্ষেত্র তৈরি করবে।
আর্জেন্টিনার পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউডিও জাভিয়ের রোজেনকওয়েগ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত (ভারতের নয়া দিল্লীতে বসবাসকারী) হুগো গোবি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি বাংলাদেশে ৩ দিনের সফরে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি দলটি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আর্জেন্টিনার বিখ্যাত কবি ভিক্টোরিয়া ওকাম্পোর নেতৃত্বে আর্জেন্টিনায় আন্দোলনের কথা স্মরণ করেন আলম।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বের বিষয়ে একমত হয়।
প্রতিমন্ত্রী কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আন্ডার সেক্রেটারি জানান, আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস ও সার রপ্তানি করতে আগ্রহী।
তবে উভয় পক্ষই স্বীকার করেছে যে, সার ও জ্বালানি সরবরাহে বর্তমান বিশ্বব্যাপী সংকট কৃষি উৎপাদনকে আরও ব্যাহত করতে পারে।
আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি জানান, আর্জেন্টিনা ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
উভয় পক্ষ শিগগিরই বাংলাদেশ ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে সম্মত হয়েছে।
আন্ডার সেক্রেটারি এছাড়াও ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat