ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে সদ্যবিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে ৪ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। যা এর আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় ৪৫৫ কোটি টাকা বেশি।
২০২০-২১ অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আয় হয়েছিল ৪ হাজার ১৪৫ কোটি টাকা।বেনাপোল কাস্টমস্ হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার এ বিষয়ে বলেন, সদ্যবিদায়ী অর্থবছওে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এর আগের অর্থবছরের তুলনায় ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। ফলে রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরের তুলনায় গতবছর রাজস্ব আয় প্রায় ১১ শতাংশ বেড়েছে।তিনি বলেন, রাজস্ব আয় বাড়াতে ইতোমধ্যে পণ্য খালাসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে। পাশাপাশি শুল্ক ফাঁকি বন্ধে কড়াকড়ি আরোপ ও চোরচালান প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
আলোচ্য সময়ে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৫৮ কোটি টাকা। উল্লেখ্য, দেশে বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে চলমান ১২ বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আসে বেনাপোল বন্দরের কাস্টমস্ হাউস থেকে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যের আগ্রহ রয়েছে যথেষ্ট।বর্তমানে বন্দরে ২৮টি পণ্যাগার, ৮টি ওপেন ইয়ার্ড,একটি ভারতীয় ট্রাক টার্মিনাল, একটি রপ্তানি ট্রাক টার্মিনাল ও একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat