ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় সিএনজি-চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক জেলার নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৫), বেতাপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫৫) ও একই গ্রামের কচি মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৪) নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক রব্বান মিয়া, অটোরিকশার দুইযাত্রী- বকুল বেগম জাবেদ মিয়া নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি-অটারিকশার আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat