ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলাায় ২৬২ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর দেয়া হবে। ২১ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ ঘর দেয়া হবে। জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সব এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় যশোরের আট উপজেলায় ২৬২ পরিবারের মাঝে ২৬২টি নতুন ঘর উপহার দেয়া হবে। সেইসাথে দুই শতক জমির দলিলও দেয়া হবে। আগামীতে যশোর সদর, কেশবপুর, মণিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, ঝিকরগাছা, শার্শা ও অভয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে। সেই লক্ষ্যে কাজ চলছে। প্রকৃত ভুক্তভোগীদের যাচাই-বাছাই চলছে। গৃহহীন কেউ থাকবে না। এ পর্যায়ে ২৬২টি পরিবারের মাঝে বাঘারপাড়ায় ২৫, অভয়নগরে ৫, মণিরামপুরে ৩৪, কেশবপুরে ১৩, ঝিকরগাছায় ৯২, চৌগাছায় ৩৮ ও শার্শায় ৫৫টি পরিবারের মাঝে নতুন ঘর দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat