ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় মো. একরামুল হক (৬২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।
তিনি বলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে একরামুল হক নামের একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এ সময় আদালত তাকে তিন লাখ টাকা অর্থদ-াদেশ প্রদান করেন। অনাদায়ে আরও একবছর কারাদ- ভোগ করতে হবে। জরিমানার অর্থ ভিকটিম পাবে।
তিনি বলেন, আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। ঘটনার পর থেকে আসামি একরামুল হক জেল হাজতে আছেন।
জানা গেছে, চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ২০১৯ সালের ৫ আগস্ট ১০ বছর বয়সি ভিকটিম শিশু চতুর্থ শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসলিয়ে একটি নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করেন মো. একরামুল হক (৬৩)। ঘটনার পর ভিকটিমের মা একরামুল হককে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। ২০২০ সালের ১১ অক্টোবর চার্জ গঠন করে বিচার শুরু করা হয়। এরপর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat