ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার জ্বালানি তেলের বাজার নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিন এ কথা জানায়। 
সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক প্রিন্স সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুতিন ও সৌদি শাসকের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। 
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ‘আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাস গ্রুপের সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন।’ 
সৌদি নেতৃতাবাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়াসহ অন্যান্য তেল রফতানিকারক দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রেখে আসছে। 
ওপেক+ গ্রুপটি করোনাভাইরাস মহামারিকালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে। 
কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের পরে বেশীরভাগ দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ওপেক + ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে তেলের সরবরাহ নিয়ে আবার উদ্বেগ সৃষ্টি হয়, এতে তেলের দাম বেড়ে এই বছর ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। 
ক্রেমলিন বিবৃতিতে বলেছে, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ওপেক + সদস্যদের সহযোগিতায় ‘বিশ্বে জ্বালানি তেলের বাজারে প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat