ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ১০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) উক্ত কর্মসূচির আয়োজন করে। মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘তামাক স্বাস্থ্য সেক্টরসহ সার্বিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছেন। তিনি পদ্মা সেতু নির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এজন্যই আমরা স্বপ্ন বাস্তবে রুপান্তরিত করতে পেরেছি। সুতরাং, আমরা তার নেতৃত্বে গণমাধ্যমকে সাথে নিয়ে দেশ থেকে তামাক নির্মূল করতে পারবো বলে আশাবাদী।’
কাজী জেবুন্নেসা বেগম বলেন, তামাকের মতো ক্ষতিকর নেশা নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এখানে বিভিন্ন স্টেকহোল্ডারের সংশ্লিষ্টতা রয়েছে। সুতরাং, তামাকের বিরুদ্ধে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তামাক বিরোধী প্রচারণায় নৈতিক দায়িত্ববোধ থেকে গণমাধ্যমগুলোর আরো সক্রিয় হওয়া উচিৎ।
অরূপরতন চৌধুরী বলেন, ধূমপান বিরোধী আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম অত্যন্ত সক্রিয়। গণমাধ্যমের সহায়তায় তামাক বিরোধী আন্দোলন আশাব্যঞ্জক অবস্থানে এসেছে। মানস কর্তৃক আজকের আয়োজন উপস্থিত সংবাদকর্মীদেরকে তামাকের বিরুদ্ধে লিখতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও সংশ্লিষ্ট বিধি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন। তামাক কোম্পানির কূট-কৌশল ও তামাক নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। মানস এর প্রকল্প কর্মকর্তা মো. আবু রায়হান অনুষ্ঠান সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ (প্রিন্ট ও ইলেকট্রনিক) অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat