ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) জেলায় গতরাতে ট্রাক-মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত এবং আরো একজন আহত হয়েছেন ।
বুধবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো: সিরাজুল ইসলাম জানান, মোটর সাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটর সাইকেল, ট্রাক-মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনরেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাক ও মাইক্রোবাসকে আটক করা যায়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat