ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের দিনও এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৫ জন। আগের দিন ৫ হাজার ১১৮  জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৪৯ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৮৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১২ জন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ১৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat