ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শাজাহানপুরে আজ গোপন বৈঠকে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-শাজাহানপুর উপজেলার সাজাপুর দাড়িকামারী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মতিন (৬৭),সুজাবাদ বালাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ঠান্ডু (৫০), সুজাবাদ রাজধানীপাড়া গ্রামের মোকাদ্দেসুর রহমান মোত্তাকিম (২৭), সুজাবাদ উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৪২), জামুন্না বগুড়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৫৫),লতিফপুর মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম (৫২), বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের আনছার আলী (৫৮), আরাফ (২৭), বগুড়ার শেরপুর উপজেলার কলতা গ্রামের শফিকুল ইসলাম (৫০) এবং একই উপজেলার কালশিমাটি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।
এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল , ৪টি লোহার শাবল, ৫টি লোহার হাতুরি, ৫টি লোহার তৈরি ছেনি ও বিভিন্ন সাইজের বাঁশ ও কাঠের ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোরে শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সূত্রে জানতে পারে সাজাপুর ফটকি ব্রিজের উত্তর পাশে ফাঁকা জায়গায় ৪০ থেকে ৫০জনের একদল জামায়াত-শিবিরের নেতাকর্মী রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাদের (জামায়াত-শিবির) পরিকল্পনা ছিল মহাসড়কে বেরিকেড দিয়ে যান চলাচল ব্যাহত করা, ব্রিজ ভেঙেফেলাসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষতিসাধন করা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নাশকতার পরিকল্পনা ও ককটেল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat