ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপের পরিবর্তে ডিজিটাল জরিপ জনগণের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ব্যাপকভাবে সহায়তা করবে।
অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এই জরিপ শুরু করার সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেয়া হবে, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কম-বেশি হলে দ্রুততার সঙ্গে আপত্তি জানাতে পারবেন।
মন্ত্রী আরো বলেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায় জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, জনগণের ভোগান্তিও কমে আসবে।
সাইফুজ্জামান চৌধুরী আজ পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস)র পাইলট কর্মসূচি উদ্বোধন শেষে এ কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
দেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু করা হচ্ছে।
পটুয়াখালী ও বরগুনা জেলায় এসএ জরিপের পর আরএস জরিপ সম্পন্ন না হওয়ায় জেলা দু’টির ১৪টি উপজেলা বিডিএসের জন্য বাছাই করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে এই জরিপ কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat