ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাক-সবজী ও সরিষা বীজ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাক-সবজী ও সরিষা বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের সঞ্চালনা এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat