ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচল করা বাস-মিনিবাস গুলোর জরিপ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত জরিপ কাজের জন্য তাদের হাজির হতে নির্দেশ দিয়েছে নগর পুলিশ।
রোববার (৭ আগস্ট) সিএমপি ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচলরত বাস-মিনিবাসের জরিপ কার্যক্রম পরিচালনা করবে এই সংক্রান্ত গঠিত কমিটি। এর আগে, গত ২৩ মে বিআরটিএ চট্ট-মেট্রো আরটিসি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জরিপ কার্যক্রম চলাকালীন নির্ধারিত সময়সূচী অনুযায়ী রুট ভিত্তিক চলাচলকারী বাস-মিনিবাসগুলো নগরের জমিয়াতুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্স মাঠে হাজির করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মালিক শ্রমিকদের অনুরোধ করা হয়েছে।
সূচী অনুযায়ী, ১, ২ ও ৮ নম্বর রুটে চলাচলরত গাড়ি ১০ এবং ১১ আগস্ট, ৩ নম্বর রুটের গাড়ি ১৩ আগস্ট, ৪ নম্বর রুটের গাড়ি ১৪ আগস্ট, ৫ ও ৬ নম্বর রুটের গাড়ি ১৬ এবং ১৭ আগস্ট, ৭ নম্বর রুটের গাড়ি ২০ এবং ২১ আগস্ট, ১০ নম্বর রুটের গাড়ি ২২ এবং ২৩ আগস্ট, ১১ নম্বর রুটের গাড়ি ২৪ আগস্ট, ১৪ থেকে ১৮ নম্বর রুটের গাড়ি ২৫ আগস্ট এবং ইপিজেড রুটের গাড়ি ২৭ আগস্ট হাজির করতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পিআর (এডিসি) শাহাদাত হুসেন রাসেল বলেন, ‘গাড়িসহ চালকদের হাজির হতে হবে। কাগজপত্র ভেরিফাই করা না থাকলে তা পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া কি পরিমাণ ফিটনেসবিহীন গাড়ি রুটে চলছে তার একটি ডাটা তৈরি করা হবে এই জরিপে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat