ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মেঘনা নদীর ভাঙনরোধে বাঁধ দেয়ার কারণে এখন হাইমচর উপজেলার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন বলেই  উন্নয়নের কাজ করতে পেরেছি। আপনারা সুযোগ দিলে আগামীদিনেও আপনাদের পাশে থাকব।
রোববার চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫২৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ূন প্রধানিয়া, জেলা যুবলীগ নেতা  মোহাম্মদ আলী মাঝি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার ও আতিকুর রহমান পাটওয়ারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat