ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুরে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ২০২২ ইং এ এস আই মটরস্ সার্ভিস উদযাপনে এ সি আই মটরস্ এর আয়োজনো বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠানটির কার্য নির্বাহীর সদস্যরা বলেন, এ সি আই মটরস্ দেশের শীর্ষ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি বাজারজাত করছে সোনালিকা ট্র্যাক্টর, এসিআই পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পাম্প, রিপার, ইয়ানমার কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার সহ অত্যাধুনিক সব কৃষি যন্ত্রপাতি ।
নওগাঁ জেলার মহাদেবপুরের হেলিপেট মাঠ মেলার আয়োজন করা হয় দিনব্যাপী এ মেলায় এ সি আই মটরস্ এর গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের জন্য আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম খাবার, গ্রামীন বিভিন্ন খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় প্রদর্শন করা হয় এ সি আই মটরস্ এর সকল পণ্য সমূহ যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে বিপুল সাড়া ফেলে । মেলায় সোনালিকা ট্র্যাক্টর এর নতুন মডেল ৫২ ম্যাক্স এর উদ্বোধন করা হয় এবং গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। ৫২ হর্স পাওয়ার এর এ ট্র্যাক্টরটিতে রয়েছে প্রজেকশন হেডলাইট, পাওয়ার স্টিয়ারিং, ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, ওআইবি ব্রেক, উন্নত গিয়ারবক্স, আরামদায়ক ড্রাইভার সিট সহ অত্যাধুনিক সকল সুবিধা।
মেলায় প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, এ সি আই কোম্পানীর হেড অফ ডায়রেটর আসিফ উদ্দিন, এছাড়াও এ সি আই মটরস্ এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ এ সি আই মটরস্ অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat