ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বাধাগ্রস্থ করতে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করছে। তাদের এ ধ্বংসাত্মক কর্মকান্ড কোনভাবেই মেনে নেওয়া হবে না। রাজপথেই তাদের প্রতিহত করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অডিটোরিয়ামে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের পাকিস্তান ভালো ছিল’- এ ধরনের বক্তব্য প্রমাণ করে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাদের হৃদয়ে রয়েছে পাকিস্তান। স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধপরাধীরা তাদের দোসর। বিএনপি মহাসচিবের বক্তব্য মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সাথে বেইমানীর সামিল। 
তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে প্রতিটি খাতে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। এ অঙ্গীকার বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নে নব দিগন্ত সূচনা করবে। সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সাথে নারীর নিরাপত্তা, সুরক্ষা ও আইনি সহায়তা প্রদানে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।
উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে ২০ হাজার ৩৫৭টি। এ বছর তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ৭ শত ৮টি সমিতির মাঝে ১১ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অনুদান বাবদ বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ঢাকা জেলার সাধারণ অনুদান পঁচিশ লক্ষ পঁচিশ হাজার টাকাসহ সর্বমোট সাতাশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে বিতরণ করা হয়। সমিতির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat