ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হলিউড তারকা ও মানবতাবাদী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, পাকিস্তানে বন্যা বিপর্যয় জলবায়ু পরিবর্তনের বিষয়ে এটি একটি ‘সতর্কতা’ হওয়া উচিত। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে আরও আন্তর্জাতিক সাহায্যের জন্যে আহ্বান জানান।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে নজিরবিহীন মৌসুমী বৃষ্টিপাতের ফলে দেশটির এক তৃতীয়াংশ বন্যায় ডুবে গেছে। বন্যা প্লাবিত এলাকার আয়তন  যুক্তরাজ্যের সমান এবং প্রায় ১৬০০ জনের প্রানহানী ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে ৭০ লাখের বেশি মানুষ, অনেকে অস্থায়ী তাঁবুতে বাস করছে এবং সেখানে বিশুদ্ধ পানীয় জল বা পরিচ্ছন্নতার যতসামান্য সুযোগ সুবিধা রয়েছে। খবর এফপি’র।
ইতোপূর্বেও জোলি ২০১০ সালের বন্যা ও ২০০৫ সালের মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করতে পাকিস্তান সফর করেন। রাজধানী ইসলামাবাদে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদেও সংগে এক বৈঠকে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কিছু করার জন্য আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে আছি।” জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) প্রতিনিধি হিসেবে দক্ষিণ সিন্ধু প্রদেশ পরিদর্শন করেন। প্রদেশটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলির অন্যতম। সেখানে তিনি শিবিরে বসবাসকারী বাস্তুচ্যুত বন্যার্তদের সাথে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat