ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন। 
তিনি বলেন, ‘বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তাঁর সংগঠনের নেতা হতে হলে তাঁর আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।’
আজ বিকেলে পাবনার সাথিয়ার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধুমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। দেশকে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানাচ্ছি।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং মো. আব্দুল জব্বারের সঞ্চালনায় সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, আওয়ামী লীগ নেতা মো. হাসান আলী খান ও মো. রবিউল করিম হিরু বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat