ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রবীনদের অভিজ্ঞতা আর নবীনদের কর্মচঞ্চললতা কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সম্মেলনে তিনি কথা বলেন।  
মতিয়া চৌধুরী বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু, আর অবসরে যাওয়ার সময়- সেখানে অনেক বড় একটি তফাৎ রয়েছে। তাই প্রবীনদের অভিজ্ঞতা আর নবীনদের কর্মচঞ্চললতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে দাবি করে, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, গত ১৪ বছর আগে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন শান্তির সুবাতাস বইয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা দেশকে আবার সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিয়ে যেতে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা জিয়াউর রহমানের হত্যা-ক্যু’র রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে তাদের সেই সড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।
দেশে প্রবীণদের বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা শুধু বকিৃতা আর বকাবাজি করি না। আমরা কাজ করি। করোনায় পরিবারের লোক যখন পরিবারের সদস্যদের লাশ ধরেনি, তখন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামেছিল। শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে। প্রতিটি মানুষের খাদ্যের অভাব দূর করেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের আরও একবার শপথ নিতে হবে। আগামী নির্বাচনেও আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এর বিকল্প নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রীর কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন সুদৃঢ় ভবে এগিয়ে যাচ্ছে। কৃষি খাতে আপনাদের দক্ষতা, দৃঢ়তার কারণে কৃষিখাত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, একটি মহল দেশকে সম্প্রদায়িকতায় উষ্কে দিয়ে ফায়দা লুটতে যায়। কিন্তু কোনভাবেই আওয়ামী লীগ সরকারের থাকাকালীন কেউ এই সুযোগ নিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat