ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের ডেপুটি প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।
কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে এক লাখ ৮৮ হাজার ৪শ, ভোলিন অঞ্চলে এক লাখ দ্ইু হাজার, চেরকাসি অঞ্চলে দুই লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে এক লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫শ বাড়িঘরে বিদ্যুৎসংযোগ নেই।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন,  বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।
জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat