ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। মাঠে রয়েছেন ১৩ হাজার ছয়শ’ জন স্বেচ্ছাসেবক।
জেলার ৭০টি ইউনিয়নে ও সাতটি উপজেলায় গঠন করা হয়েছে একটি করে মেডিকেল টিম। খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। একইসাথে একহাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী এসব তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, ঘুর্ণিঝড় মোবাকেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি চলছে। দুর্যোগকালে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষদের জন্য শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের ৩০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এগুলোর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তারপরও সকল কর্মকর্তাদের বিভিন্ন পয়েন্টে পাঠানো হয়েছে, যাতে করে ঘূর্ণিঝড়ে কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সাথে সাথে তা মেরামত করা যায়।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ত্রাণ কর্মকর্তা মো. দেলোওয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat