ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ দক্ষিণাঞ্চলের যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ আহবান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ^ যে গতিতে পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। সেজন্য কারিকুলাম যুগপোযোগী থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসাথে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
চতুর্থ শিল্প বিপ্ল¬বের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মশিউর রহমান, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat