ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁর ১১ টি উপজেলার গ্রাম পুলিশেরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম. এ নাছের, নওগাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদ, আহ্বায়ক সম্পাদক গোলাপ চাঁন প্রমূখ।

মানবন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে। কিন্তু শ্রম অনুযায়ী ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। তাই দ্রুত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয় প্রায় জেলার ৯৯টি ইউনিয়নের ৯শতাধিক গ্রাম পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat