ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১০-২৮
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নে একাকার হয়ে গেছে। শহর ও গ্রামের মধ্যকার পার্থক্য দূর হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, এ দেশ এখন আর গরিব ও  ভিক্ষুকের দেশ নয়।
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম শিলুয়া-ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জড়ী নদীর উপর কয়লারঘাট সতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহাব উদ্দিন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করেছে। অন্যান্য সরকারের আমলে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে। দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই।
জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানিয়া সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মৌলভীবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা প্রমুখ।
মন্ত্রী এরপর, জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন। অন্য এক অনুষ্ঠানে তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ কার্যালয় হয়ে নওয়াবাজার ভায়া মিহারী রাস্তার আরসিসি ঢালাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও বড়লেখা উপজেলা’র বর্ণি ইউনিয়ন শাখা আওয়ামী লীগে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat