ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানমালা। জেলা তথ্য অফিস আজ মঙ্গলবার বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
মুক্তিযোদ্ধা সংসদ নাটোর এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকসেদ আলী নাটোরের আগদিঘা এবং খোলাবাড়িয়ার যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। এ চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
অনুষ্ঠানমালার আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, নাটোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) জোবায়দা সুলতানা, নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি এম ই¯্রাফিল ইসলাম প্রমুখ
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে উপভোগ্য করতে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat