ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম ভাঙিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে দু’জনকে পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
রিমান্ডভুক্তরা হলেন, নও মুসলিম তাওহিদ ইসলাম (হিন্দু নাম-হরিদাস চন্দ্র তরনীদাস) ও ইমরান হাসান মেহেদী।
বুধবার তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নূর জামিন নামঞ্জুর করে তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, আসামি ইমরান স্বাস্থ্য অধিদপ্তরের মাগুরা জেলা থেকে ময়মনসিংহে বদলির জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে। পরবর্তীতে রিসিভ কপিটি তাওহিদকে দেয়। এরপর আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে নামে-বেনামে ফোন করে তদবির করতে থাকে। গত ৩১ অক্টোবর শেখ রেহানার ভূয়া সীল-স্বাক্ষর জাল করে বদলির সুপারিশ করা হয়। কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে, পরবর্তীতে তারা এ ব্যাপারে র‌্যাব-৩ কে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে মহাখালী কাঁচাবাজারস্থ রূপালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
এসময় শেখ রেহানা লেখা সম্বলিত ভুয়া ভিজিটিং কার্ড, সীল ও মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. মো. লুৎফর রহমান শাহীন বাদি হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat