ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেশমিকা মান্দানা

তারকাদের নিয়ে যেমন প্রশংসার বাণী শোনা যায় তেমনি বিভিন্ন সময় ট্রলের শিকারও হন তারা। যদিও তারা দুটি দিকই ঠাণ্ডা মাথায় ম্যানেজ করে চলেন। তবে এবার অতিরিক্ত ট্রলের কারণে রীতিমতো ক্ষেপে গেলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা।
বেশ কিছুদিন ধরে বিজয় দেবেরাকোন্ডারের সঙ্গে প্রেম ও তার পোশাক নিয়ে অসংখ্যবার ট্রলের শিকার হচ্ছেন তিনি। আর এতেই বিরক্ত হয়ে পড়েছেন তিনি।
একটানা নেতিবাচক মন্তব্য উপেক্ষা করতে না পেরে রেশমিকা সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘ক্রমাগত যখন নিজের দেহ, নিজের গায়ের রঙ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, বিদ্রুপ করা হয় তখন মনে হতে থাকে জনতার সামনে যেন নগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছি।’
তিনি আরও লিখেছেন, ‘সকলকে আমায় পছন্দ করতে বলছি না। সমালোচনা আসুক, কিন্তু সেটা আমার কাজ ঘিরে হোক।’তিনি জানান. সম্প্রতি এমন কিছু সাক্ষাত্কার প্রকাশিত হয়েছে যেখানে ভুল তথ্য দেওয়া হচ্ছে। যা শুধু তার বিরুদ্ধেই যাচ্ছে না, ইন্ডাস্ট্রিতে সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কও নষ্ট করছে। অভিনেত্রীর কর্মজীবন নয়, তার পরিবার, প্রেম, সম্পর্ক সব কিছুকেই বড় বেশি ঘৃণার চোখে দেখা হচ্ছে। বিষয়গুলো নিয়ে তিনি শঙ্কিত! মানসিক অবসাদও তাকে ঘিরে ফেলছে।
এ প্রসঙ্গে রেশমিকা আরও লিখেছেন, ‘সকলকে আনন্দ দিয়ে নিজে আনন্দের সঙ্গে কাজ করতে চাই। দয়া করে মন থেকে ঘৃণা সরিয়ে দিন। আমরা বরং ভালো কাজ করার কথা ভাবি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat