ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার আওতায় চলতি রবি মৌসুমে ৭ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পেয়ঁজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চ থেকে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খ্রিষ্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোকছেদুর রহমান লেবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর কবীর। অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানএসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও কৃষাণী ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসাসিয়েশনের সভাপতি আবদুস সবুর,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম তালুকদার।
উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকদের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার,২ হাজার কৃষকদের ২০ কেজি গমের বীজ ও ২০ কেজি সার, চারশত জন কৃষককে ২ কেজি ভুট্টার বীজ ৩০ কেজি সার এবং ৫০ জন কৃষকে ১ কেজি পেয়ঁজের বীজ ও ২০ কেজি সার প্রতিজনকে দেওয়া হয়। মোট ৭ হাজার ৪৫০ জন মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat