ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :- একটু ভালোভাবে বাঁচার তাগিদেই ঢাকায় গমন। রুটি-রুজির সন্ধানে রাজধানীতে গিয়ে বেসরকারি একটি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। কিছু দিনের মধ্যেই চাকরিতে যোগদানের কথা ছিল; কিন্তু ব্যাংকার হওয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমান রশিদা খানম (২৫)।রোববার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় দুর্ঘটনায় নিহত হন রশিদা খানম। তিনি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের আমজাদ বিশ্বাসের মেয়ে।
সোমবার সন্ধ্যায় তার লাশ এলাকায় পৌঁছলে হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহতের ভাই নুর ইসলাম বিশ্বাস জানান, রশিদা খানম সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সপ্তাহখানেক আগে চাকরির খোঁজে ঢাকায় যান। এরপর একটি বেসরকারি ব্যাংকে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কিন্তু রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগ এলাকায় রেললাইনের পাশে বসে বন্ধুরাসহ ল্যাপটপে কিছু একটা করার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন। তার বন্ধুরা রেললাইন থেকে দ্রুত সরতে পারলেও চলন্ত ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে।
তিনি বলেন, এরপর বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বোন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সবরকম ত্যাগ স্বীকার করেছেন তাদের বাবা-মা। এ ঘটনার পর সব ওলটপালট হয়ে গেছে। আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat