ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী-জামালকান্দি যুদ্ধ দিবস উপলক্ষে স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার গোয়ালমারী বাজারে মুক্তিযোদ্ধা সংসদ দাউদকান্দি উপজেলা কমান্ডের আয়োজনে এ স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে স্মরণসভা ও মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, লিয়াকত আলী, মিন্টু মোল্লা, আব্দুল মতিন প্রমুখ। স্মরণসভা ও মিলাদ মাহফিল শেষে গোয়ালমারী বাজারে অবস্থিত পাকসেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া ইয়াসমিন পাগলীর কবর জিয়ারত করেন।
দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বলেন, ১৯৭১ সালের ২০ নভেম্বরে কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী-জামালকান্দিতে পাকিস্তানী হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধে শহীদ হন জামালকান্দি গ্রামের আব্দুর রহমান সরকার, সাইদুর রহমান, আছিয়া খাতুন, সামছুন্নাহার ও তার কন্যা রেজিয়া খাতুন, কামাইরকান্দি গ্রামের গিয়াসউদ্দিন, সুন্দলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন এবং রফারদিয়া গ্রামের মোস্তাক আহমেদ। সোনাকান্দা গ্রামের শহীদ উলাহ, রফারদিয়া গ্রামের নুরুল ইসলাম এবং গোয়ালমারী বাজারের ইয়াসমীন পাগলিী। এ দিনটির কথা স্বরণ হলে এখনও এলাকাবাসীর গা শিউরে উঠে। তিনি বলেন, এ যুদ্ধে সাবেক মৎস্য অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে যে সব মুক্তিযোদ্ধারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তারা হলেন ওহাব সরকার, ফজলু সরকার, আব্দুল কুদ্দুস সরকার, খোরশেদ আলম আবুল হোসেন, কে.এম.আই খলিল, হুমায়ুন কবির, আবুল বাশার, শাহজাহান মিয়া, মতলবের আব্দুল অদুদ সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat