ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন। সোমবার বিকেলে সেনানিবাসে দিবসের কেক কাটার আগে খেতাবপ্রাপ্ত জীবিত ৬ ও শহিদ ১৮ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংর্বধনা দেওয়া হয়।
বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সব অতিথিকে অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আত্মমানবতার সেবা, সন্ত্রাস ও জঙ্গি দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমুলক কর্মকা-ের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’
তিনি আরও বলেন, ‘আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক।
বক্তব্যে মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী অনুষ্ঠানে আগত সব মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, সিলেট কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মুকাব্বির খান, হাবিবুর রহমান হাবিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদসহ রাজনৈতিক ও সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat