ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে জেলার উপজেলা সদরে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২। বেলা ১১ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এখানে মোট ২৫ টি স্টল স্থান পেয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএস এম ফিদা হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যেসব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্ভাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তু উদ্ভাবন করতে সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat