ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত জাপান সফর স্থগিত করার সিদ্ধান্ত টোকিওর নয়, এটি ঢাকার সিদ্ধান্ত।
আমরা এটা করেছি (সফর স্থগিত) করেছি, তারা (টোকিও) করেনি। জাপান আমাদের স্বাগত জানাতে প্রস্তুত... কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা মনে করি এ সময়ে সফর করা খুব কঠিন হবে। 
তিনি নগরীর এক হোটেলে একটি সেমিনারে অংশ নেয়ার পরে সাংবাদিকদের এই কথা বলেন। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই শিগগির টোকিও সফর করবেন।
মোমেন বলেন, সফর স্থগিত করার সিদ্ধান্তের কারণ হিসেবে ঢাকা জাপান সরকারে বিদ্যমান অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে জাপানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থার বিষয়গুলো বিবেচনা করেছে।  
মন্ত্রী বলেন, আমরা এবার জাপানে যেতে চেয়েছিলাম। তারা আমাদের বারবার অনুরোধ করেছে। এটি চূড়ান্ত করা হয়েছিল। তবে সকল বিষয় বিবেচনা করে আমরা সফর স্থগিত করেছি।
তিনি বলেন, বাংলাদেশ দুই বছরেরও বেশি সময় আগে টোকিও থেকে আমন্ত্রণ পেয়েছিল কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সফরটি হয়নি।
চলতি বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাপান সফরে গেলে জাপান আবারও সফর চূড়ান্ত করার ওপর জোর দেয়।
পররাষ্ট্রমন্ত্রী আজ এখানে নগরীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat