ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে, বাংলাদেশের অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, গত ৪৭ বছরে সফল নেত্রীর নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে হত্যা করতে এখনও চক্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মারতে এখনও চক্রান্ত করছেন সেটা জানি। কারণ, আমরা ইতিহাস জানি। বঙ্গবন্ধুকে নির্বাচনে হারানো যাবে না; সেজন্য তারা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। তা না হলে তাদেরও আজ বেঁচে থাকার কথা ছিল না। পলোগ্রাউন্ডের সর্বকালের সর্ববৃহৎ এ সমাবেশে আসার কথা ছিল না। 
তিনি বলেন, ‘সরকারের ঘুম নষ্ট হয়নি। ঘুমটা নষ্ট শেখ হাসিনার। দেশের মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, গরীব মানুষকে, দুঃখী মানুষকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে রাত জাগতে হয়।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে দেখে যান ফখরুল সাহেব, আমির খসরু সাহেব। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আমির খসরু, নোমান সাহেব, মীর নাসির সাহেব দেখুন কত লোক হয়েছে, আপনাদের আটটা সমাবেশের সমান লোক হয়েছে আজকের পলোগ্রাউন্ডে। চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় এখানে যত লোক তার আটগুণ বেশি লোক বাইরে, গোটা চট্টগ্রাম আজ মিছিলের নগরে পরিণত হয়েছে। সংবিধান সংশোধন হবে না, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন।’
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মহাসমাবেশ নয়, এটি মহাসমুদ্র। সমুদ্র, কর্ণফুলীর সব ঢেউ আজ পলোগ্রাউন্ডে। বঙ্গোপসাগরের সব ঢেউ চট্টগ্রাম প্রান্তে। সব ঢেউ আজকে চট্টগ্রাম শহরে। দেখে যান, জনপ্রিয়তা কাকে বলে।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat