ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হয় এ জন্য জাতির পিতা আজীবন লড়াই করে গিয়েছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির চমৎকার পরিবেশ তৈরি করেছেন।’ 
ডেপুটি স্পিকার আজ পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাঁথিয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব হচ্ছে দেশে কখনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।
ডেপুটি স্পিকার বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মই পালন করুক সবাই এ দেশের নাগরিক, সবাই এ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় যার যার দায়িত্ব রয়েছে। মালিক হিসেবে রাষ্ট্রের সকল সংকটে রাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।
ঐক্য পরিষদ উপজেলা সভাপতি কার্তিক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং পৌর কমিটির সভাপতি বলাই চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat