ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলায় আজ সমাবেশের নামে দেশব্যাপী বিএনপি’র নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ-মিছিল ও গণজমায়েত কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শহরের আব্দুল হামিদ রোডে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার দুপুর ১১টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি শহরের আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী চৌরাস্তা হয়ে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স মিছিলের নেতৃত্ব দেন। জাতির শ্রেষ্ঠ সন্তান শতাধিক বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ^াস সনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু ও জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat