ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাহিত্যে এ বছর নোবেল বিজয়ী ফরাসি লেখক আনি এরনো স্টকহোমে শনিবার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অস্তিত্ববাদী ক্লাসিক ‘দ্য স্ট্রেঞ্জার’ এর লেখক ৬৫ বছর আগে নোবেল বিজয়ী আলবেয়ার কামুর প্রশংসা করেছেন।
স্টকহোম সিটি হলে অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া ২ হাজার অতিথির উদ্দেশে আনি এরনো বলেন, ‘৬৫ বছর পর নিজেকে এখানে খুঁজে পেয়ে আমি গভীর বিস্ময় ও কৃতজ্ঞতার অনুভব করছি।’
আনি বলেন, ‘একাকী লেখার সাধনার দ্বারা প্রতিনিধিত্ব করা বিপজ্জনক জীবন পথের রহস্যে তিনি বিস্ময় অনুভব করেছেন। এই পুরস্কারের মাধ্যমে আমাকে কামুর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাই এবং প্রয়াত বা সমসাময়িক লেখকদের আমি প্রশংসা করি।’
‘আমার কাজের জন্য পুরস্কৃত করে আপনারা আমাকে বাস্তবতার সন্ধানে আরও বেশি দাবিদার হতে বাধ্য করেছেন।’
আলবেয়ার কামু ৪৪ বছর বয়সে ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার লেখা উপন্যাস ‘দ্য স্ট্রেঞ্জার’, ‘দ্য প্লেগ’সহ গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ তাকে নোবেল পুরস্কার লাভের মর্যাদা দান করে।  
কামু ফরাসি আলজেরিয়ার একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আনি এরনোর লেখা একটি শ্রমিক শ্রেনীর পটভূমি থেকে ফ্রান্সের সাহিত্যিক অভিজাত পর্যন্ত তার নিজস্ব যাত্রার অন্বেষণ করে।
আনি এরনোর কাজের ‘সাহস এবং তীক্ষ্মতা’র জন্য সুইডিশ একাডেমি  তাকে এই পুরস্কারে  সম্মানিত করেছে। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার প্রদানের পর থেকে নোবেল প্রাপ্ত নারীদের  মধ্যে আনি ১৭ তম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat