ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরো ৪.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিবে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ২০১৭ সালের আগস্টে সঙ্কট শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে ডিকসন বলেন, ‘যুক্তরাজ্য সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে যাতে মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে পারে।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউএফপি এর জন্য ৩ মিলিয়ন পাউন্ড এবং ইউনিসেফের জন্য ১.৫ মিলিয়ন পাউন্ড সহ এই ৪.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরে আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য খাদ্য, পানি, স্যানিটেশন ও শিশুদের সুরক্ষা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat