ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিটি দেশেই তারকার প্রেম-বিয়ে নিয়ে লুকোচুরি করতে পছন্দ করে থাকেন। তবে প্রিয় তারকার কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সবার কৌতুহল কাজ করে। সেই জায়গা থেকে নানা সময়ই তারকাদের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখী হতে হয়। কেউ কেউ হাসিমুখে বিষয়টি এড়িয়ে চললেও অনেক আবার বিরক্তি প্রকাশ করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই প্রেম-বিয়ে প্রশ্নে কথা বললেন তিনি।
তার মতে, কাজের মতো গুরুত্বপূর্ণ জিনিসের চেয়ে সবাই প্রেম-বিয়ে নিয়ে বেশি মাতামাতি করেন। যা উচিত নয়।নার্গিস বলেন, ‘পরিস্থিতির আলোকে যদি কাছের মানুষ আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে তবে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এখন নিজেদের স্বার্থে কাজের মত গুরুত্বপূর্ণ জিনিসের পরিবর্তে তারকাদের ব্যক্তিজীবনকে অনেকেই হাইলাইট করেন। এতে সত্যি আমি অনেক বিব্রত এবং লজ্জিত হই। সবার উচিত কাজকে হাইলাইট করা, ব্যক্তিজীবন নয়।’
তিনি আরও বলেন, ‘অনেকেই পর্দা এবং ব্যক্তিজীবন আলাদা রাখতে চান। সবার উচিত তাদের গোপনীয়তাকে সম্মান করা। কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি শুধু আমাকে নিয়ে নিয়ে নয়, অনেক তারকার ব্যক্তিজীবন নিয়ে নেতিবাচক চর্চা হয়। আমি অবাক হই, কে কার সঙ্গে ডেট করে সেই চিন্তায় মানুষ পড়ে আছে! এটা বিরক্তিকর।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat