ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)’ প্রকল্প হতে সমাজসেবা কর্মকর্তাদের মোটরসাইকেল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু ও মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন ।
মন্ত্রী বলেন, সনাতন পদ্ধতিতে ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিলো। ভাতা বিতরণ পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হওয়ায় সেসব অভিযোগ দূর হয়েছে। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের মাধ্যমে এক কোটিরও অধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে।  বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখা বাড়ানো হয়েছে।
এর আগে মন্ত্রী সমাজসেবা কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। তৃণমূল পর্যায়ে ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat