ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটির কল্যাণপুর পোড়া বস্তিতে আজ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এই ক্যাম্প উদ্বোধন করেন।
এসময় মেয়র বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
বঙ্গবন্ধুর ৫১তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ডিএনসিসি মেয়র বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে চিকিৎসা দিতে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন চিকিৎসা সেবা প্রদান করবে। এটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কল্যাণপুর বস্তির স্বল্প আয়ের মানুষের জন্য উপহার।
এসময় তিনি বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান ও ২০ হাজার মাস্ক সরবরাহের ঘোষণা দেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাচিপের নেতৃবৃন্দ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বল্প আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতেই এই পদক্ষেপ।
স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডিএনসিসির ১১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat